মুলাদীতে সদস্য নির্বাচিত হলেন এম এ বারী

জেলা পরিষদ নির্বাচন মুলাদীতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়ছে। সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। এতে বে সরকারী ভাবে ৭৬ ভোট পেয়ে মুলাদী উপজেলা আ’লীগের সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক এম এ বারী জয়লাভ করেন।
তাঁর নিকট তম প্রতিদ্বন্ধী সাবেক ইউপি সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ১৭ এবং সাবেক কাউন্সির যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন ১৪ ভোট পেয়েছেন।
সুষ্ঠ ভাবে ভোট সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি ভোটারা। এতে সহকারী রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার। নির্বাচনে ১০৭ জনপ্রতিনিধি তাদের ভোট প্রয়োগ করেন।
এইচকেআর