দ্বিতীয়বারের মত জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন পারভেজ

২য় বারের মতই আবারও ১১ ভোটের ব্যবধানে জেলা পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জের মাইনুল হোসেন পারভেজ মৃধা।
সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড বাবুগঞ্জ থেকে তালা প্রতীকে ৮১ ভোটের মধ্যে ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ মৃধা।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন পেয়েছেন ৩৫ ভোট। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাবুগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৮১ জন ভোটার ভোট প্রয়োগ করে জেলা পরিষদ সদস্য নির্বাচিত করেন।
প্রশাসনের কড়া নজরদারি ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান।
এইচকেআর