ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে কৃষি বিভাগের আলোচনা সভা

বরিশালে কৃষি বিভাগের আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে জিংঙ্ক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ বিষয়ক আলোচনা সভা করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। সোমবার সকালে নগরীর কৃষি তথ্য সার্ভিসের হলরুমে হারভেস্ট প্লাস এবং স্বদেশ উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ আতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী মো. জাহিদ হোসেন, বীজ ডিলার জাকির হোসেন ও নলছিটির কৃষক হারুন-অর-রশিদ প্রমুখ। সভায় হারভেস্ট প্লাসের সিভিসি প্রজেক্টের আওতাধীন বীজ ডিলার, খুচরা বীজ বিক্রেতা এবং বীজ উৎপাদকসহ ৩৫ জন অংশগ্রহণ করেন। 

সভায় প্রধান অতিথি বলেন, পেট ভরে শুধু খেলেই হবে না। অবশ্যই পুষ্টিকর হওয়া চাই। আর এর উৎস হতে পারে জিংঙ্ক সমৃদ্ধ চাল। এ জন্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে সমন্বয়ের মাধ্যমে এর চাহিদা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকাও কম নয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ