ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় কারাদণ্ড

    কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা।

    দণ্ডপ্রাপ্ত রিয়াজ হোসেন (২০) উপজেলার সুবিদপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে।

    উপজেলা মৎস্য অফিসার ফনি ভুষন পাল জানান, রবিবার সন্ধ্যায় মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং নৌ-পুলিশের অভিযান চলাকালে সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীতে মাছ ধারার সময় এক এক যুবককে আটক করা হয়। 

    অভিযানে তিন  হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে ১৫ দিনের বিনাশ্রম জেল দেয়া হয়। এ ছাড়া পুড়িয়ে ফেলা হয় জব্দ হওয়া কারেন্ট জাল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ