মানবাধিকার কমিশন বরিশাল অঞ্চলিক শাখার শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল অঞ্চলিক শাখার শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর পুলিশ লাইনস্ রোড সেলিব্রেশন পয়েন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার কমিমন বরিশাল অঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের গভর্নর মাহমুদুল হক খান মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর কাজী আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর মো. আবু মাসুম ফয়সাল, মানবাধিকার কমিশন জেলার সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান মিলন, মহানগরের জাহাঙ্গীর হাওলাদার মিন্টু।
আরোও উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এস এম নাঈম ঢালী, এয়ারপোর্টে থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল মুখার্জি, কোতোয়ালি থানার সভাপতি এস এম সায়েম ঢালী, মানবাধিকার কমিশন এর আজীবন সদস্য ইঞ্জিনিয়ার এইচ এম রনিসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
পরিচিতি সভা শেষে নতুন কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর কাজী আল-মামুন।
সভার সঞ্চালনায় করেন মানবাধিকার কমিশন বরিশাল অঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কে.এম মেহেদি হাসান বাপ্পী।
এইচকেআর