ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিশ্ব খাদ্য দিবস পালিত

বরিশালে বিশ্ব খাদ্য দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

‘কাউকে পশ্চাতে রেখে নয়; ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সংরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।  কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম।  

সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘড়াই, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।  

সভায় প্রধান অতিথি বলেন, বিশ্বে ৭শ কোটি মানুষের বসবাস। এর মধ্যে দশ ভাগ মানুষ ক্ষুধায় কাতর। আফ্রিকার নয়টি দেশের মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে। সে তুলনায় আমরা অনেক ভালো আছি। আর তা কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ বিভাগের সফলতার কারণেই সম্ভব হয়েছে। খাদ্যের অভাবে যাতে মানুষ মারা না যায় সে জন্য উৎপাদন বাড়াতে হবে। সভা শেষে এ উপলক্ষ্যে একটি র‌্যালী সার্কিট চত্তর প্রদক্ষিন করে।             


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ