ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

শ্মশান দিপালী উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্মশান দিপালী উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন শ্মশান দিপালী ও কালী পূজা- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  সকাল ১১ টায় বিএমপির সদরদপ্তর সম্মেলন কক্ষে  ‍এ  সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের  মেয়র ও  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । 


সভায় শ্মশান দিপালী ও কালী পূজা উদযাপন সংক্রান্ত ঝুকি পর্যালোচনা,  নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, ফোর্স মোতায়েন, ডিউটি স্থান, ডিউটি পোস্টের  সংখ্যা, ফোর্সের সংখ্যা, শ্মশান দিপালী ও কালী পূজা উদযাপন কমিটির করনীয়-বর্জনীয়,  ট্রাফিক ব্যবস্থা নিয়ে উন্মুখ আলোচনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স  সঞ্জয় কুমার কুণ্ডু, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, এনএসআই, ডিজিএফআই, বরিশাল সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শ্মশান কমিটি, অসাম্প্রদায়িক কমিটির নেতৃবৃন্দ ও বিএমপি'র শীর্ষ কর্মকর্তা বৃন্দ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ