ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় মাদ্রাসার ছাত্রের ওপর হামলা

হিজলায় মাদ্রাসার ছাত্রের ওপর হামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় ৯ম শ্রেণীর মাদ্রাসার ছাত্রের ওপর হামলা। আহত শির্ক্ষাথী হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শনিবার বিকাল ৪ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর মেল্লার হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আজম চৌধুরী ও স্থানীয় খোরশেদ গাজী বলেন, পাশ্ববর্তি গ্রামের ৮/১০ জন ছেলেরা এসে জাকিরের ছেলে ফয়জুলের উপর হামলা করে। তখন আমরা কয়েকজন মিলে পরিস্থিতি স্বাভাবিক করি। 
আহত হাফেজ মো. ফয়জুল সিকদার (১৮) এর বড়জালিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে।

জাকির সিকদার জানায়, তাঁর ছেলে বাহেরচর মাদরাসায় ৯ম শ্রেণীর শিক্ষার্থী। ফয়জুল প্রতিদিনের মত শনিবার সেখানে মটরসাইকেল নিয়ে প্রাইভেট পরতে যায়। প্রাইভেট পড়ে রুমের সামনে বাহেরচর গ্রামের খলিল বেপারির ছেলে আহসান উল্লাহ বেপারি, খুন্না গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে শুভ সরদার, খোরশেদ বেপারির ছেলে ইউনুছ বেপারী সহ ৮/১০জন ছেলে ফয়জুলকে মারধর করে। 

হিজলা থানার এসআই বিল্লাল হোসেন, মো. ফরিদ সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানায়, মাদরাসার ছাত্র ফয়জুলকে মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ