ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • একঘণ্টা সড়ক অবরোধ

    নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত 

    নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় অসিম কুমার দাস (৫০) নামে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার নলছিটির দপদপিয়া চৌমাথায় ঢাকাগামী একটি পরিবহণের চাপায় তিনি নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, অসিম কুমার দাস রেনস্ক নামে একটি ওষুধ কোম্পানির বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। দপদপিয়া চৌমাথা এলাকায় তিনি একটি ফার্মেসিতে ওষুধের অর্ডার করে দুপুরে মোটরসাইকেলে সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি পরিবহণ তাকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেয় তাঁরা। নিহত অসিম কুমার দাসের বাড়ি যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ