ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার   

    সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ সকিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা,একটি দেশীয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার  করে।   
     
    গ্রেপ্তারকৃতরা হলো, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদ(৫৮) ও তার সহযোগী এমাম হোসেন (৪২) মো. জুয়েল (২৯) মো.রফিক উল্যা (৩৭)। 

    রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

    পুলিশ জানায়, গত ৪ অক্টোবার রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের লাউতলী মাস্টার পাড়ার সকিনা মেম্বারের বাড়িতে অজ্ঞাত নামা ১৪-১৫  জন ডাকাত তার বসত  ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের হাত-পা-মুখ  বেধে  ফেলে আলমারি ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালঙ্কার, শাড়িসহ ৬ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

    তদন্তে জানা যায়, পলাতক আসামি সেলিমের সাথে গ্রামের একটি পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় সকিনা বেগমের সাথে। আসামি এমাম হোসেন,পলাতক আসামি সেলিম জানতে পারে সকিনার ঘরে পুকুর লিজ নেওয়ার জন্য ২ লক্ষ টাকা রয়েছে। এরই প্রেক্ষিতে নোয়াখালী ও  লক্ষ্মীপুর জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদের সাথে পরিকল্পনা করে মোট ১১ জন ডাকাত সকিনা মেম্বারের বাড়িতে বাড়িতে ডাকাতি করে। 

    এসপি আরো জানায়, আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে্


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ