ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • জেলা পরিষদ নির্বাচন

    বরগুনায় ভোটারদের আটকিয়ে রাখার অভিযোগ

    বরগুনায় ভোটারদের আটকিয়ে রাখার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। ওই জেলা পরিষদ সদস্য প্রার্থীর নাম আবুল বাসার নয়ন মৃধা। তিনি আমতলী উপজেলা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

    জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্রকরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদেরকে আমতলী শহরের হোটেলে, এক  ইউপি চেয়ারম্যানের বাসভবনে আটকিয়ে রাখা হয়েছে।

    এব্যাপারে অপর সদস্য প্রার্থী আহুরুজ্জামান আলমাস খান অভিযোগ করে বলেন, পরাজয় নিশ্চিত জেনে নয়ন মৃধা ঐ সকল ভোটারদের ডেকে এনে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে দলে টানতে ব্যর্থ হয়৷ একারনে ওইসব জায়গাগুলোতে আটকে রেখেছেন। এ ব্যাপারে প্রার্থী আলমাস খান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে আবুল বাশার নয়ন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি। কোন হোটেলে কারা আছে তাও আমার জানা নেই। আমার প্রতিদ্বন্দ্বিরা এমন গুজব রটিয়েছে। 

    বরগুনা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এবং সত্যতা মিললে ব্যাবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ