ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    নোয়াখালীতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে জেলা পরিষদের সাবেক সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সচিব জহিরুল ইসলাম জহিরের ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। 

    রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ছমির মুন্সির হাট মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে কাবিলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান ও জেলা যুবদলেল সহসভাপতি মহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় ।

    মিছিল ফেনী-নোয়াখালী মহাসড়ক প্রদক্ষিন শেষে ছমির মুন্সির  হাট বাজারের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন  কর্মসূচি পালন করে। 

    এসময় থানা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন হামলার ৮দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত থানা পুলিশ মামলা নেয়নি এবং কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তারা অবিলম্বে সেনবাগ থানায় মামলা নেওয়ার অনুরোধ করেন।

    মানবন্ধনে বক্তব্য রাখেন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তফিজুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি ও কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন, জহিরের চাচা দ্বীন ইসলাম প্রমুখ। 

    উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিএনপি নেতা জহিরুল ইসলাম জহিরকে একদল সন্ত্রাসী সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রাম থেকে অপহরণ করে একটি গাড়ি করে তুলে নিয়ে হাত-পা বেধে বেধড়ক পিটিয়ে কুপিয়ে আহত করে। এ সময় জহিরের সজ্ঞা হারিয়ে পেললে অপহরণকারীরা তার মৃত্যু হয়েছে ভেবে একটি খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ