ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে দুইদিন ব্যাপী মানবী মেলার সমাপনী অনুষ্ঠিত

বরিশালে দুইদিন ব্যাপী মানবী মেলার সমাপনী অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সেচ্ছাসেবী সংগঠন মানবীর উদ্যোগে দুই দিনব্যাপী মানবী মেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ''সম্প্রীতির বন্ধনে, নারীর অগ্রযাত্রায় মানবী'' এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানবী, নারীর অগ্রগতি, নারীর উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার অর্ধশতাধিক সফল তরুণ ও নবীন নারী উদ্যোক্তাদের নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী “চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও” এমন স্লোগানকে হৃদয়ে ধারণ করে মানবী তৃতীয় বারের মতো এই মেলার আয়োজন করে। 

বরিশাল নগরের গোড়া চাঁদ দাস রোডস্থ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মানবী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

শনিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ,  শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  এসএম জাকির হোসেন, বরিশাল ইউমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ও মানবীর উপদেষ্টা বিলকিস আহমেদ লিলি। 

পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা  মেলায় অংশ নেওয়া ৩৬ টি স্টল এর উদ্যাগতাদের মধ্যে ক্রেষ্ট বিতরন করেন। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ