ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মামলার বাদীকে ধর্ষণের অভিযোগে বরিশালে ফাঁড়ি ইনচার্জ গ্রেফতার

মামলার বাদীকে ধর্ষণের অভিযোগে বরিশালে ফাঁড়ি ইনচার্জ গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মামলা তদন্তের নামে বাদীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে বরিশালের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওই এসআইয়ের নাম আবুল বাশার। শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। 

ওদিকে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, আজ (শনিবার) সকালে ওই নারী থানায় ধর্ষণের অভিযোগে লিখিত অভিযোগ দেন। আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করি। তদন্তের অংশ হিসেবে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ওসি বলেন, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আবুল বাশার জেলার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৫ অক্টোবর এসআই আবুল বাশারের সঙ্গে একটি অভিযোগের বিষয়ে আলাপ করতে গিয়ে পরিচয় হয় বাদীর। তখন দুজনের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। ১৩ অক্টোবর অন্য একটি মামলার বিষয়ে কথা বলতে বাশারকে ফোন করেন বাদী। তখন তার অবস্থান জানতে চান বাশার। বাদী তার অবস্থান জানালে এসআই বাশার সেখানে যান। 

সেখান থেকে তিনি বিকেল ৪টার দিকে বাদীকে নগরীর প্যারারা রোডের একটি হোটেলে নিয়ে যান। ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে নিয়ে বাশার ওই নারীকে ধর্ষণ করেন। বিকেল ৫টার দিকে কাঁদতে কাঁদতে হোটেল কক্ষ থেকে বের হয়ে যান ওই নারী। এরপর তিনি শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

উল্লেখ্য, এসআই আবুল বাশার মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকা অবস্থায় বেসরকারি স্যেটেলাইট চ্যানেল ডিবিসির ক্যামেরাপাসর্ননকে নির্যাতন করে সাময়িক বরখাস্ত হয়েছিলেন।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ