ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে ‍পুলিশ কমিশনার (বিএমপি)  মো. সাইফুল ইসলাম বিপিএম-বার  সভাপতিত্বে এ  সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স  সঞ্জয় কুমার কুণ্ডু,  শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচ. এম. সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার ডিবি  মাে. জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মাে. আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন  খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সিএসবি  বি এম আশরাফ উল্যাহ তাহের, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম এর নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ,  ছাত্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ , চিকিৎসক বৃন্দ,  বরিশাল আইনজীবী সমিতির সভাপতি , বিভিন্ন সমাজসেবী সংগঠন ও নানান শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সহ বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

সভায় আগামী ২৯ অক্টোবর  কমিউনিটি পুলিশিং উদযাপনকে অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে  কমিউনিটি পুলিশিং ডে'র অনুষ্ঠানসূচী,  র‍্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সভায় আমন্ত্রীত অতিথিদের সাথে মতবিনিময় করেন বিএমপি কমিশনার। পরে তিনি সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ