ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে আগুনে পুড়ল ১৭ দোকান

    নোয়াখালীতে আগুনে পুড়ল ১৭ দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক  কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

    শনিবার (১৫ অক্টোবর) রাত রাত ৪টার দিকে  এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ৮টি,মুদি দোকান ৬টি, আলু আড়ৎ ১টি, বিরিয়ারি দোকান ১টিসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।    

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। 

     চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়  ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ৩ টি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ১ টি ইউনিট এখনো কাজ করছে।  কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ