বরিশালে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্বার করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত পৌনে ২ টায় নগরীর কাশিপুর চৌমাথা গোল চত্ত্বর ও লাকুটিয়া সড়কের বাবুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
গ্রেপ্তারকৃতরা হল, নগরীর আমানতগঞ্জের ছত্তার মিয়ার গলির মৃত আনোয়ার হোসেন মৃধার ছেলে মো. মহিউদ্দিন ওরফে মহি মৃধা (৬৫), মো. সুলতান হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২৪), মো. বাহাউদ্দিন মৃধার ছেলে মো. জহিরুল ইসলাম মৃধা (২৯) এবং লাকুটিয়া বাবুর বাজার এলাকার মৃত আমীর আলীর ছেলে মো. আলী হোসেন খান (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত পৌনে ২ টায় নগরীর কাশিপুর চৌমাথা গোল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১২০ পিস ইয়াবাসহ মহিউদ্দিন ওরফে মহি মৃধা, মো. রাকিব হাওলাদার ও মো. জহিরুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫ টায় কাশিপুর লাকুটিয়া সড়কের বাবুর বাজার এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আলী হোসেন খানকে গ্রেপ্তার করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তার ৪ মাদক বিক্রেতাকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরবর্তীতে সেই মামলায় তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠিয়েছেন।’
এইচকেআর