ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি, সম্পাদক পারভীন

 উজিরপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি, সম্পাদক পারভীন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উজিরপুর উপজেলা, পৌর  ও শিকারপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী, আবুল হাসানাত আব্দুল্লাহর সেরালস্থ বাসভবনে  আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা দেওয়া হয়। 

১৪ অক্টোবর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীর সাক্ষরিত প্যাডে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, উজিরপুর উপজেলা শাখার সভাপতি বিউটি খানম, সাধারণ সম্পাদক রওশন আরা পারভীনসহ ১৮ সদস্য বিশিস্ট কমিটি ঘোষণা করা হয়। 

পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রানী বেগম, সাধারণ সম্পাদক চলন্তিকা হালদারসহ ০৫ জনের নাম ঘোষণা করা হয়। শিকারপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা আক্তার, সাধারণ সম্পাদক রীতা দাস এর নাম ঘোষণাা করা হয়। এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড: তালুকদার মো. ইউনুস সহ উজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ