ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ ৩

    নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ ৩
    হাসপাতালে চিকিৎসাধীন পৌর মেয়র রেজাউল করিম খোকন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

    শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত অন্য দুজন হলেন- হিঙ্গুলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অসোক সেন (৪২) ও যুবলীগ কর্মী সায়েদ খান দুখু (৩৫)। উপজেলা মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবত ফেনীর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন অবৈধভাবে ফেনী নদীর মিরসরাই অংশে বালু উত্তোলন করছেন। করেরহাট এলাকায় নির্মিতব্য বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের জন্য মেয়র খোকনের লোকজন বালু উত্তোলন করতে গেলে বৃহস্পতিবার তাদের দুটি বোট আটক করে রাখে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রিপনের লোকজন। শুক্রবার সকালে বিষয়টি মেয়র খোকন সমাধানের জন্য গেলে রিপনের লোকজন হামলা করে। খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হন।

    মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, রেজাউল করিম খোকনসহ মোট তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রেজাউল করিম পেটে এবং শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে জানতে ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

    জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, মেয়র রেজাউল করিম খোকনসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সূত্র: জাগো নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ