ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে ৪ বিএনপি নেতা গ্রেপ্তার

    নোয়াখালীতে ৪ বিএনপি নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতিসহ বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

    বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

    এর আগে, বুধবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

    গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের (৪৮) ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.এমরান হোসেন (৪২) ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন ভূঁইয়া (৪৫) ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য মিজানুর রহমান (৩৮)।   

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, আসামিদের ভাংচুর-অবরোধ বিস্ফােরক মামলা ও জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ