বানারীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও বেঞ্চ বিতরণ

বরিশালের বানারীপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও বেঞ্চ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর উপজেলা ফ্যাসিলেটেটর সুশান্ত কুমার বিশ্বাস,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
এসময় কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণের কাছে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ১০ টি কম্পিউটার ও ২০৫ সেট বেঞ্চ তুলে দেন।
এইচকেআর