ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • পাথরঘাটায় সড়কে গেল মা ও মেয়ের প্রাণ

    পাথরঘাটায় সড়কে গেল মা ও মেয়ের প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মাহিন্দ্রা টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সা'র মুখোমুখি সংঘর্ষে  মা পারুল বেগম ও তাঁর ৪ বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছেন।

    বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর-লেমুয়া সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে ঘটনা ঘটে।

    নিহত প‍ারুল ও আব্দুল্লাহ বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিসাখালী গ্রামের মো. হিরন মিয়ার স্ত্রী ও শিশু সন্তান।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  পারুল বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় তাঁর ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তিনি বড়ইতলা ফেরীঘাট হয়ে বাইনচটকি ফেরিঘাট থেকে  ইজিবাইক যোগে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া-শতকর সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা মাহিন্দ্রা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মা পারুল বেগম ও তার শিশু সন্তান আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ