ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • আমতলীতে নিখোঁজের ৪ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

    আমতলীতে নিখোঁজের ৪ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কাওছার (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস পটুয়াখালী ডুবুরী দলের সদস্যরা। 

    বুধবার দুপুর ২টার সময় বন্ধু সিহাবের সাথে আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন কাওছার। উদ্ধার হওয়া মরদেহ কাওছারের নাম ছাড়া আর কোন পরিচয়  জানাতে পারেনি কেউ।  জানা গেছে, আমতলী-ঢাকা নৌ রুটের এমভি শতাব্দী বাঁধন লঞ্চের কেবিন বয় সিহাবের সাথে আমতলী ঘুরতে আসেন কাওছার। মঙ্গলবার সকালে ঢাকার সদর ঘাটে সিহাবের সাথে কাওছারের  পরিচয়ের পর ওই লঞ্চে  মঙ্গলবার বিকেলে রওয়ানা হয়ে বুধবার সকালে আমতলী আসে কাওছার। 

    বুধবার দুপুর ২টার সময় দুই বন্ধু কাওছার ও সিহাব আমতলীর পায়রা নদীতে গোসল করতে নামার পর কাওছার নিখোঁজ হন। কাওয়ার নিখোঁজের পর খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মজিবুর রহমানের নেতৃত্বে একদল ডুবুরী সন্ধ্যা ৬ টার  সময়  অনেক চেষ্টার পর কাওছারের লাশ উদ্ধার করেন। 

    নিখোঁজ কাওছারের বন্ধু সিহাব জানায় ঢাকায় সদর ঘাটে কাওছারের সাথে মঙ্গলবার সকালে পরিচয় হয়। পরিচয়ের পর সে আমার সাথে ঘুরতে আমতলী আসে। বুধবার দুপুরের সময় আমরা দুজন গোসল করতে পাযরা নদীতে নামি। পানিতে ডুব দেওয়ার পর কাওছার না উঠায় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা একে অনেক খোঁজাখুজি করেও তাকে আর পায়নি। পরিচয়ের পর তা‍ঁর নাম ছাড়া আমি তার আর কোন কিছু জানি না। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় লাশ  উদ্ধারের হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ওয়ারিশ না পাওয়া গেলে আঞ্জমানে মফিদুলের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ