ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • স্কুলের প্রধান ফটকে তালা, ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের আসা যাওয়া

    স্কুলের প্রধান ফটকে তালা, ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের আসা যাওয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কুলের প্রধান ফটক তালা বদ্ধ থাকায় ঝুঁকি নিয়েই দেয়াল ও লোহার গেট পার হয়ে স্কুলে আসা যাওয়া করেন কোমল মতি শিক্ষার্থীরা। প্রতিদিন এমন চিত্র দেখাযায় বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাছের খাল প্রাথমিক বিদ্যালয়ে। 

    প্রতিদিনের মতো বুধবার বিকেল চারটায় ছুটির সময়ে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য দেখে যায়।শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় রবিবার থেকে তারা এভাবেই দেয়াল ও গেট টপকে স্কুলে আসা যাওয়া করছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া জানান, স্কুলের গেটটি তালা বদ্ধ থাকায় তাঁরা এভাবেই এসে ক্লাস করছেন প্রতিদিন। স্থানীয় অনেকেই জানান, এলাকার কিছু বখাটে তালার মধ্যে সুপার গ্লাস  ঢুকিয়ে দেয়ায় শিক্ষার্থীদের এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

    বখাটেরা প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে এলাকার কেহই মুখ খুলতে রাজিনন। মাছের খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিপা হালদার জানান, আমাদের স্কুলে কোন চতুর্থ শ্রেণীর কর্মচারী নেই। স্কুলে নিরাপত্তার জন্য সবকিছু করতে হয়। স্কুল ছুটির পর এখানে বিভিন্ন ধরনের অপকর্ম হওয়ার আলামত পাওয়া যায়। এজন্য প্রতিদিন স্কুল ছুটির পর গেটে তালা বদ্ধ করে বাড়িতে চলে যাই। 

    স্কুলের প্রধান শিক্ষিকা সেলিনা খানম জানান, এর আগেও কয়েকবার স্কুলের নিরাপত্তা প্রাচীর ও গেট ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এলাকার কিছু বখাটে মাদকসেবীরা প্রায়ই এমন ঘটনা ঘটায়। এনিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান সেলিনা খানম। এবিষয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, স্কুলের নিকটে কিছু বখাটের বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এবিষয়ে অতিশীঘ্রই সমস্যা সমাধানের ব্যাবস্থা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ