ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে জাপা নেতার পা বিচ্ছিন্ন, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

    পিরোজপুরে জাপা নেতার পা বিচ্ছিন্ন, মূল পরিকল্পনাকারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করার ঘটনায় মূল পরিকল্পনাকারী ইয়াসিন খানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (১২ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

    এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তিনি মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত. হাফেজ খানের ছেলে।

    পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ শাফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্নর ঘটনায় মূল পরিকল্পনাকারী ইয়াসিন খান। ২৯ সেপ্টেম্বর রাতে আহতের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করেন। পরদিন প্রধান আসামি নাসিরকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

    এর আগে ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া আদালতে যাচ্ছিলেন জাপা নেতা শফিকুল ইসলাম। এ সময় উপজেলার মাঝেরপুল এলাকার ফরাজী বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত শফিকুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ