বরিশালে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় নগরের শহীদ সোহেল চত্ত্বরে জাতীয় শ্রমিক লীগ বরিশাল মহানগর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদ্য ঘোষিত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান হাওলাদার, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মোতালেব, রুপাতলী বাস মিনি বাস কোচ মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ সহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ সোহেণ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সংগঠনটির ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতৃবৃন্দরা।
এইচকেআর