ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • রাজাপুরে শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা

    রাজাপুরে শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবকের নাম মো. দুলাল মৃধা (২৪)। সে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মো. হামেদ মৃধার ছেলে।

    পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর পরিবার জানায়, গত ৫ অক্টোবর বিকাল ৩টার দিকে ওই শিশু তাদের একটি ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করতে যায়। এ সময় স্থানীয় দুলাল মৃধা শিশুটিকে একা পেয়ে একটি নির্মাণাধীন ভবনের মধ্যে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরে তাঁর মায়ের কাছে বিষটি জানায়।

    শিশুটির মা জানায়, মেয়ে বাড়িতে এসে আমার কাছে ঘটনা জানায়। আমি অভিযুক্তর পরিবারের কাছে এ ঘটনার বিচার দাবি করেছিলাম, কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। পরে আমি আইনের আশ্রয় নিয়েছি। 

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী জন্য বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। 

        
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ