ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মুলাদী থেকে হাত-পায়ে ইট বাঁধা যুবকের মরদেহ ‍উদ্ধার

মুলাদী থেকে হাত-পায়ে ইট বাঁধা যুবকের মরদেহ ‍উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে হাত-পায়ে ইট বাঁধা অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নদীর সাহেবের চর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ কুমার।

তিনি জানান, আড়িয়াল খাঁ নদের পূর্ব পাড়ে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় নৌকার মাঝিরা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে তাঁরা মরদেহটি উদ্ধার করে।

পরিদর্শক জানান, অন্তত ২৪ ঘণ্টা আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর পরনে ছাপা চেক শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। হাত ও পায়ে ইট বাঁধা রয়েছে।

পরিদর্শক প্রদীপ কুমার বলেন, এটা একটি হত্যাকাণ্ড। তাই ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন।

যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ