ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

    বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শোলাগাড়ি এলাকার এ বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের  আ. জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন।  

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে তারা আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

    নিহত পাঁচ জনের পরিচয় নিশ্চিত করেছেন ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম।

    পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সবার বাড়ি পাশের সাদুল্লাপুর উপজেলায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ