ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ 

    মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

    এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন কর্তৃক আযোজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাচ্চু আকন, বীর মুক্তিযোদ্বা আ. লতীফ, বীর মুক্তিযোদ্ধা শরীফ মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফরাজী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শরীফ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৭৯০ জনকে ডিজিটাল  সার্টিফিকেট  ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, বর্তমান সরকার দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিচ্ছেন। তাঁর অংশ হিসেবে মঠবাড়িয়ায় ৭৯০ জনকে ডিজিটাল  সার্টিফিকেট  ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এদের মধ্যে ৩৯৯ জন জীবিত এবং ৩৯১ জন মৃত ব্যক্তিদের স্বজনদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ