গৌরনদীতে গাড়ির চাপায় পথচারী নিহত

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বরিশালের গৌরনদীতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামাা গাড়ির চাপায় শিল্পী রানী হালদার (৪০) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেঁজহার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে (শিল্পী) উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেঁজহার গ্রামের পরেশ চন্দ্র মিস্ত্রির স্ত্রী।
বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই তমাল সরকার নিশ্চিত করেছেন।
এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন