ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • পাথরঘাটায় গণহত্যা দিবস পালিত

    পাথরঘাটায় গণহত্যা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা সিংড়াবুনিয়া মানিকখালী এলাকায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

    সোমবার বেলা ১১ টায়  বরগুনা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা-৭১ বরগুনা ও 'আমরা মুক্তিযুদ্ধকে জানি'র উদ্যোগে সাত শহীদ স্মৃতি স্তম্ভে  এ দিবসটি পালন করেন। 

    এসময় বক্তব্য রাখেন, বরগুনা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা ৭১ সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাধারণ সম্পাদক সুখ রঞ্জন শীল, বীর মুক্তিযোদ্ধা মনি মন্ডল, অবনি মন্ডল, মনমথ গাইন, আমরা মুক্তিযুদ্ধকে জানি'র প্রতিষ্ঠাতা সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ফজলুল হক, সাত সহিদ পরিবারের সদস্য সুরেশ হাজড়া, সুমদিনি, নকুল বালা, অমল, প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক, শিশু সংগঠক চিত্তরঞ্জন শীল।

    উলে­খ্য, ১৯৭১ সালের ১০ই অক্টোবর এই দিনে বরগুনার পাথরঘাটার সিংড়াবুনিয়া মানিকখালীতে শহীদ পরিবারের উপরে বর্বরোচিত পাক হানাদারের অত্যাচার ও গণহত্যার কথা আজও ভূলতে পারেনি তারা। সেদিন পাক হানাদার রাজাকার ও শান্তিকমিটির সহায়তায় গানবোট যোগে এলাকার মুক্তিযোদ্ধাদের খুঁজতে এসে না পেয়ে ব্যাপারী বাড়ি, হাজরা বাড়ি, গয়য়ালী বাড়ি, বালা বাড়ি ও হাওলাদার বাড়ী চারদিকে থেকে ঘেরাও করে সাতজন নিরীহ মানুষের চোখ বেঁধে পার্শ্ববর্তী হরের খালে নিয়ে এসে ব্রাস করে হত্যা করে এবং এদের মালামাল লুট করে নিয়ে যায়। সর্বশেষ পুড়িয়ে দেয় ঘরবাড়ি। এদের স্মরনে ফারিয়ালারা ও জেলা পরিষদের পক্ষ থেকে নির্মান করা হয়েছে স্মৃতিসৌধ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ