ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পাবজি গেম খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত!

    পাবজি গেম খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠিতে মোবাইলে অনলাইন পাবজি গেম খেলাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে।

    আহত যুবক সাইফুলের অবস্থা আশংকাজনক। গত শনিবার রাতে স্বরূপকাঠি পৌরসভার ঘরামীবাড়ি অটোষ্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত পৌরসভার জগন্নাথকাঠি এলাকার সিদ্দিকুর রহমান ছেলে সাব্বির (২০) ও একই এলাকার মো. ফুয়াদ হোসেনের ছেলে রিয়াদ (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছে।

    বিবরণে জানা গেছে,  ঘটনার তিনদিন পূর্বে স্বরূপকাঠি পৌরসভার ৪ নং ওয়ার্ডের জগন্নাথকাঠি এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে সাইফুল একই এলাকার সাব্বিরের সাথে বাজিতে মোবাইলে অনলাইন পাবজি গেম খেলে। খেলায় সাব্বির সাইফুলের সাথে হেরে যায়। পরে সাব্বির সাইফুলকে বাজির টাকা দিতে না পারলে সাইফুল সাব্বিরের মোবাইল ফোন নিয়ে যায়।  

    এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। শনিবার রাতে সাব্বির পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ঘরামীবাড়ী এলাকার অটো ষ্ট্যান্ডে যায়। এসময় সাব্বির ও তার ভাগ্নে রিয়াদ সাইফুলের কাছে মোবাইল ফেরত চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সাইফুলের বুকে ছুরিকাঘাত করে। সাইফুলের চিৎকারে আসেপাশের লোকজন এগিয়ে গেলে আঘাতকারীরা পালিয়ে যায়।  

    পরে স্থানীয়রা গুরুতর আহত সাইফুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে সাইফুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

    নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে থানার সব অফিসার ফোর্স পাঠিয়ে সাইফুলকে চিকিৎসা করানোর পাশাপাশি ঘটনার হোতা সাব্বির ও রিয়াদকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ ব্যাপারে মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করে সোমবার কোর্টে প্রেরণ করা হয়েছে।   


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ