ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

বরিশালে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজার এবং কর্ণকাঠী এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা  জরিমানা আরোপ করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া। 

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ