বরিশালে বিএনপির পৃথক শোক র্যালি
দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি চলাকালে গুলিতে ৫ নেতা নিহত হওয়ার প্রতিবাদে এবং তাদের স্মরনে বরিশালে শোকর্যালি করেছে বিএনপি।
জেলা দক্ষিণ ও উত্তর বিএনপির ব্যানারে সোমবার বিকেলে নগরীর সদর রোড থেকে এই পৃথক শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালী দুটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও লাইন রোড হয়ে ফের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। পৃথক র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির শোক র্যালিতে বরিশাল জেলা বিএনপির আহবায়ক এ্যাড মুজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুলের নেতৃত্বে র্যালিতে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী ওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতউল্লাহ, আবুল হোসেন খান,বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম সহ জেলার বিভিন্ন উপজেলার আহবায়ক ও সদস্য বৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালো পতাকার মিছিলে অংশ গ্রহন করে।
এর পূর্বে বরিশাল উত্তর জেলা বিএনপি দলীয় কার্যলয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক কালো পতাকার শোক র্যালি বেড় করে। এসময় উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের নেতৃত্বে শোক র্যালিতে অংশ গ্রহন করে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক, এ্যাড, বিলকিস জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান. কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ কাজী রওনোকুল ইসলাম টিপু সহ উত্তর জেলার বিভিন্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় চত্তরে জড়ো হয়। বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
এএজে