ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর ) সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম।


সভার শুরুতেই ৭ অক্টোবর কর্তব্যরত অবস্থায় শাহাদত বরণকারী পুলিশ সদস্য কনস্টেবল আব্দুল আলীম এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে 

 তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সব সদস্যকে ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোন আচরণ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।

এর আগে কল্যাণ সভার শুরুতেই সভাপতি বিএমপি'তে কর্মরত এসআই(নিঃ) মো. আব্দুল লতিফ ও কনস্টেবল-৭১০, মো. মোস্তাফিজুর রহমান কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান ও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


এ সময়  উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন  বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ