ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে তিন দিনে ৫৭ জেলের কারাদণ্ড

বরিশালে তিন দিনে ৫৭ জেলের কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তিন দিনে বরিশাল বিভাগে ৫৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়।

যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।  

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তা‍ঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কা‍উকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে মোট ১১৯টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ৪৬২টি। এসব অভিযান থেকে ৭১৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৬৬টি মামলায় প্রায় ১ লাখ  টাকা জরিমানা এবং ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ১৩৫টি অবতরণ কেন্দ্র, ৮১৭টি মাছঘাট, ১ হাজার ৫৪৮টি আড়ত, ৯৫২টি বাজার পরিদর্শন করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ