ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • প্রবাসী স্ত্রীর সঙ্গে প্রেম করে বিশেষ অঙ্গ হারালেন বৃদ্ধ

    প্রবাসী স্ত্রীর সঙ্গে প্রেম করে বিশেষ অঙ্গ হারালেন বৃদ্ধ
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের গুরুদাসপুরে জনাব আলী নামে এক বৃদ্ধের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্ত্রীর বিরুদ্ধে।

    রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

    জানা গেছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জনাব আলীর সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। বর্তমানে সম্পর্কে টানাপোড়েনের কারণে প্রবাসীর স্ত্রী জনাব আলীকে তার ফাঁকা বাড়িতে ডেকে বটি দিয়ে বিশেষ অঙ্গ কেটে দেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    তবে অভিযুক্তের মেয়ে জানান, বাসায় কেউ না থাকায় প্রায়ই চুরি হয়। আজকেও চুরির উদ্দেশ্যে  আলী আমাদের বাসায় আসে। তবে, তাকে মারধর করা হয়নি। তিনি নিজেই আমাদের ফাঁসানোর জন্য এসব নাটক করেছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, বিশেষ অঙ্গ কর্তনের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে জনাব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    গুরুদাসপুর থানার ওসি মো. মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশি জিম্মায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ