ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি 

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ,আইম্মায়ে হিযবুল্লাহ,যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ'র যৌথ আয়োজনে আনন্দ র‌্যালি ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকাল ১০ টায় আমতলী তিন রাস্তার মোড় সাকিব প্লাজার সামনে থেকে বিভিন্ন মাদ্রাসার সহাস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও ধর্মপ্রাণ সাধারণ মানুষজন নবীজির জন্মদিনের বিভিন্ন প্লাকার্ড নিয়ে আনন্দ র‌্যালিও স্বাগত মিছিল অংশ নেয়।  আনন্দ র‌্যালিও ও স্বাগত মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এসে শেষ হয়।

    জমইয়াতে হিযবুল্লাহ  আমতলী পৌর শাখার সভাপতি সাবেক কাউন্সিলর মো. মিনহাজ উদ্দিনের সভাপত্বিতে আনন্দ র‌্যালি ও স্বাগত মিছিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবু জাফর মো. সামসুদ্দোহা। 

    উপস্থিত ছিলেন উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর  সাধারণ সম্পাদক মাওলানা মো. ইউছুফ শিকদার, সহ-সভাপতি মাওলানা মো. আবু ইউসুফ, পৌর সহ-সভাপতি মাওলানা মো. ঈসা রুহুল্লাহ, পৌর জমইয়াতে হিযবুল্লাহ সাধারণ সম্পাদক মাওলানা জহির উল্লাহ মল্লিক, উপজেলা যুব হিযবুল্লাহ'র সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা ছাত্র হিযবুল্লাহ'র সভাপতি মাওলানা আবু মুসা আল হাদি, পৌর ছাত্র হিযবুল্লাাহ'র সভাপতি মাওলানা মো. ইব্রাহীম খলিল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ