ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে বাল্যবিয়ে বন্ধ, কাজীসহ বর-কনের বাবাকে জরিমানা

    পিরোজপুরে বাল্যবিয়ে বন্ধ, কাজীসহ বর-কনের বাবাকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অভিযোগে কাজীসহ বর-কনের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার পৃথক স্থানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা এ আদেশ দেন। 

    দণ্ডপ্রাপ্ত কাজী হাবিবুর রহমান ওই চিরাপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী। তিনি সুবিদপুর গ্রামের মৃত হাফেজ তানজের আলী সরদারের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার পারসাতুরিয়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর (১৪) বিয়ে ঠিক হয়। 

    ওই বিয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই দিন উপজেলা পারসাতুরিয়া গ্রামের রমিজ সিকদারের ছেলে সৌদি প্রবাসী সজিব সিকাদারের সঙ্গে সুবিদপুর গ্রামের স্কুলছাত্রীর (১৩) বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়। 

    এ সময় বর ও কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বিয়েতে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে পৃথকভাবে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. খালেদা খাতুন রেখা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিয়ে বন্ধ করে তাদের জরিমানা করা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ