কাল বরিশাল আসছেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আগামীকাল ৯ অক্টোবর বরিশাল আসছেন।
বিকাল ৪ টায় জাতীয় সংসদ কমপ্লেক্স বাস ভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশ্য যাত্রা করে সন্ধ্যা ৭টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ নিজবাসভবনে পৌঁছাবেন।
১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
এএজে