ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে পুকুরে ডুবে নারীর মৃত্যু

    ঝালকাঠিতে পুকুরে ডুবে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরতলীর গাবখান এলাকায় পানিতে ডুবে বকুল রানী নাথ (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

    শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বকুল রানী নাথ ঝালকাঠি মহাকুমার প্রথম প্রশাসক এস এস নাথের বোন। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখানের মৃত হরেন্দ্র নাথের মেয়ে। 

    পুলিশ জানায়, গাবখান এলাকার সুশীল চন্দ্র নাথ ও তাঁর স্ত্রী বকুল রানী নাথ বাড়িতে বসবাস করতেন। বকুল রানী সাঁতার জানতেন না। সকালে কাজ করতে গিয়ে পুকুরে পড়ে যান তিনি। বকুল রানীর স্বামী অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। দুপুরে তাঁর লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

    পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। 

    ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন বলেন, পুকুর থেকে বকুল রানীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছেকিনা, তা জানতে লাশের ময়না তদন্ত করা হবে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ