ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
  • মা ইলিশ সংরক্ষণে ঝালকাঠিতে নৌ-র‌্যালি

    মা ইলিশ সংরক্ষণে ঝালকাঠিতে নৌ-র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্যজীবীদের সচেতনতা বাড়াতে সংক্ষিপ্ত পথসভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। চাঁদপুর ও ঝালকাঠি টাস্কফোর্স কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

    ঝালকাঠির সুগন্ধা-বিষখালী নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের সচেতনতা বাড়াতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের পৌর মিনিপার্ক সংলগ্ন সুগন্ধা নদী থেকে র‌্যালিটি শুরু হয়ে সুগন্ধা ও বিষখালি নদীর ৫ কিলোমিটার ঘুরে একই স্থানে শেষ হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন।

    এতে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধাম প্রমুখ।

    জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে দুটি স্পিডবোট ও ৮টি ট্রলারে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগের সদস্যসহ  শতাধিক মৎস্যজীবী অংশ নেন। এ সময় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ইলিশের প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ