ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে প্লান বর্হিভূত ভবন নির্মানের অভিযোগ

বরিশালে প্লান বর্হিভূত ভবন নির্মানের অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশা সিটি করর্পোরেশনের প্লান বর্হিভূত ভবন নির্মান করে পার্শবর্তী বাসিন্দাদের দূর্ভোগে ফেলার অভিযোগ উঠেছে। 
প্রতিকার চেয়ে সিটি করপোরেশনের দারস্থ হয়েছে ভূক্তভূগি প্রতিবেশীরা। বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিক। ঘটনাস্থল পরিদর্শন করেও ব্যবস্থা নিতে পারছেনা সিটি করপোরেশনের কর্মকর্তারা।
ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর সাগরদী সিকদার পাড়া ১৩ নং ওয়ার্ডে। বগুরা আলেকান্দা মৌজার জে এল নং ৫০ এবং খতিয়ান নং ৬৭২০ ও দাগ নং ৭০৩৪/৭১৮৯ এর জমিতে কবির ভূইয়া পিতা মো. খালেক ভূইয়া ৩.২৫ শতাংশ জমিতে সদ্য ভবন নির্মান কাজ শুরু করেছেন। 
এতে বরিশাল সিটি করপোরেশনের নিয়োম বহিভূত কোন প্লান বাস্তবায়ন না করে ভবনের নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মানাধীন ভবনের পার্শ্ববর্তী পশ্চিম পাশের বাসিন্দা মো. হেমায়েত উদ্দিনের চারতলা ভবনের বেশ কিছু অংশ ফাটল ধরেছে এবং তার নির্মানাধিন ড্রেন ধসে পড়েছে। 
এছাড়াও অপর পাশের সোহরাব সিকদারের দুই তলা ভবন সেটির নিচের অংশ ফাটল ধরেছে। হেমায়েত উদ্দিন গত ৬ অক্টোবর বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক শাখায় একটি লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন পতিকার পায়নী। এদিকে ভবন নির্মানের জন্য ৭ অক্টোবর সকালে নিয়োম মাফিক কোন যায়েগা না রেখে ভবনের পিলার নির্মান কাজের পাকা ঢালাই দিয়েছে। 
সূত্রে জানায়ায় বেশ কিছুদিন আগে উক্ত এলাকার সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনের অবৈধ্য ভবন সিটি করপোরেশন উচ্ছেদকালীন সময় কবির ভূইয়ার দখলকৃত ঐ জমির স্টোলের আশিংক ভেঙ্গে দেয় সিটি করপোরেশন।
এবিষয়ে ভূক্তভূগি হেমায়েত উদ্দিন জানান, কবির ভূইয়া সিটি করপোরেশনের নিয়ম মেনে তার ভবন করুক আমাদের আপত্তি নাই। কিন্তু সে আমাদের চারপাশের ভবন গুলোর ক্ষতি করে কাজ করছে। এতে আমাদের ভবন গুলোতে ফাটল ধরেছে। কোন নিয়োম কানুন সে না মেনে নিজের ইচ্ছেমত করে কাজ চালিয়ে যাচ্ছে। যার প্রতিকার চেয়ে সিটি করপোরেশনে অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নী তারা।
এবিষয়ে কবির ভূইয়ার মুঠোফোনে ফোন দিলে তিনি জানায় প্লান নিয়ে কাজ করেছি। আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দিয়ে থাকে তা সত্য নয়। 
অপর দিকে এ বিষয়ে সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড আরআই মো. হাবিবুর রহমান জানান, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। কবির ভূইয়া সিটি করপোরেশনের প্লানের কোন নিয়েম মানেনী তা আমি স্ব-চোখে দেখে এসেছি কিন্তু শুক্রবার অফিস বন্ধ থাকায় তাকে নোটিস করতে পারিনী। অফিস খোলার দিনে উর্দ্বোতন কর্মকর্তাদের জানিয়ে ব্যবস্থ নেয়া হবে। 


 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ