ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • জেলা পরিষদ নির্বাচন

    কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে জনপ্রতিনিধিদের মত বিনিময় 

    কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে জনপ্রতিনিধিদের মত বিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আজ শুক্রবার সকাল ১১ টায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকবৃন্দের সাথে জন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য  মো. মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  এ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর উপজেলা, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, রাজাপুর বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিন শুরু, মো. ছনিয়া রহমান, মো. মজিবর রহমান মৃধা, মো. মেজবা উদ্দিন মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক রাজাপুর উপজেলা আওয়ামীলীগ, মো. নাসির মৃধা, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার,  শিশির দাস,  মো. আমিরুল ইসলাম ফোরকান, উপজেলা  বিআরডিবির চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনিব সিকদারসহ আরো অনেকে। ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। 

    সভায় বক্তারা মহিলা সদস্য মোসাঃ জাহানারা হক ও পুরুষ সদস্য এস এম ফায়জুল আলম সিদ্দিকী ফিরোজকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য অনুরোধ করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ