ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বজ্রপাত ঠেকাতে দশ হাজার তালের বিজ রোপন

    বজ্রপাত ঠেকাতে দশ হাজার তালের বিজ রোপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাকৃতিক ভাবে বজ্রপাত ঠেকাতে বরগুনার পাথরঘাটায় দশহাজার তালের বিজ রোপন কর্মসূচি শুরু করেছে ঢাকাস্থ ও পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম। 

    শুক্রবার বেলা ১১ টায় পাথরঘাটা পৌর শহরের সম্ভবনাময়পর্যটন কেন্দ্র নিলিমা পয়েন্টে দ্বিতীয় দফায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এর আগে গত বছর সাত হাজার তালের বিজ পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে রোপন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। 

    এসময় উপাস্থিত ছিলেন ফোরাম এর সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র  আইনজীবী লায়ন  আব্দুল করিম, সাধারণ সম্পাদক লায়ন এম নাসির উদ্দিন খান, মির্জা শহিদুল ইসলাম খালেদ, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

    পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তাই প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম এ কর্মসূচি পালন করছে।

    উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট লায়ন আব্দুল করিম জানান, এই ফোরামের উদ্যোগে ঢাকায় বসবাসরত পাথরঘাটার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসহায়দের নিয়মিত দেখভাল করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ