ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
  • কাঁঠালিয়ায় ‍ইয়াবাসহ মাদক কারবারী আটক

    কাঁঠালিয়ায় ‍ইয়াবাসহ মাদক কারবারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৫২ পিস ইয়াবাসহ স্বপন হাওলাদার (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত স্বপন হাওলাদার কাঁঠালিয়া সদর ইউনিয়নের বড় কাঠালিয়া গ্রামের মনু হাওলাদারের ছেলে।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান উল্লাহর নেতৃত্ব একদল পুলিশ উপজেলার কচুয়া এলাকায় অভিযান চালিয়ে ৭পিস ইয়াবাসহ স্বপন হাওলাদার নামের এক মাদক কারবারীকে আটক করে। পরে আকটকৃত স্বপনের স্বীকারোক্তিতে তা‍ঁর বসত ঘর থেকে বিক্রির জন্য রক্ষিত আরো ২৪৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, গ্রেপ্তারকৃত স্বপন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ