ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা 

    দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

    খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান গত বুধবার (৫ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন।

    সেই কমিটিতে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়। সিনিয়র হওয়ার পরও আরমিন আহমেদকে কমিটিতে সভাপতি করা হয়নি। এ নিয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

    এদিকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে দুধ দিয়ে নিজের গোসল করার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

    তিনি পোস্টে লিখেছেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত এক বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম। ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই। ’

    ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পাকুন্দিয়া উপজেলাসহ জেলার সর্বত্র এনিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। পাশাপাশি ঘোষিত হওয়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছে। এছাড়া পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে পাকুন্দিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ