ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • বড়মাছুয়া-ঢাকা রুটের স্টীমার সার্ভিস বন্ধ, যাত্রী দূর্ভোগ চরমে 

    বড়মাছুয়া-ঢাকা রুটের স্টীমার সার্ভিস বন্ধ, যাত্রী দূর্ভোগ চরমে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া-ঢাকা রুটের স্টীমার (রকেট) সার্ভিস বন্ধ থাকায় যাত্রী দূর্ভোগ চরমে। দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচল করা প্রায় শতবছরের স্টিমার সার্ভিস সম্প্রতি ঢাকা-মোড়েলগঞ্জ-ঢাকা স্টিমার সার্ভিস বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

    ঢাকা থেকে মোড়েলগঞ্জ যেতে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরের কাউখালী, হুলারহাট, চরখালী ও বড় মাছুয়া  এবং বাগেরহাটের সন্ন্যাসী ঘাটগুলোতে স্টীমার থামত। প্যাডেল স্টিমার  ছিল দক্ষিণ অঞ্চলের মানুষের নিরাপদ নৌ যাতায়াতের বাহন। প্যাডেল স্টিমারের দুই পাশে হুইল (পাখা) ঘোরার কারণে বড় ধরনের ঝড়-বৃষ্টিতেও এসব নৌযান ভারসাম্য ধরে রাখতে পারে।

    ব্রিটিশ আমল থেকে প্রায় শত বছর ধরে স্টিমার সার্ভিসে যুক্ত থাকা পাঁচটি প্যাডেল স্টিমার ছিল নৌ পথে ভ্রমণ পিপাসু দেশি বিদেশী পর্যটকদের কাছে জনপ্রিয় যান। ঐতিহ্যবাহী এসব স্টিমারে ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বিশ্ববরেণ্য ব্যক্তি।

    সরেজমিনে গেলে, চাঁদপুর গামী যাত্রী রহিমা বেগম (৫৫) জানান, আমার দুই মেয়ে নিয়ে বড়মাছুয়া রকেট ঘাট এসে জানতে পারি রকেট বন্ধ হয়ে গেছে। এতে আমি দুই সন্তান নিয়ে চরম বিপাকে পরে গেছি। আমরা সল্প খরচে নিরাপদে রকেটে যাতায়ত করতাম। ঢাকা গামী মো. শহিদুল ইসলাম (৪৫) জানান, মালামাল নিয়ে ঘটে এসে জানতে পারি স্টীমার বন্ধ হয়ে গেছে। আমার মতো অনেক যাত্রী ঘাটে এসে দূর্ভোগে পড়েছে। আমরা চাই দ্রুত স্টীমার সার্ভিস পুণরায় চালু হোক।

    নাম প্রকাশ না শর্তে এক ব্যক্তি জানান, রাজনৈতিক ও অধিপত্য বিস্তারের কারনে একটি প্রভাবশালী মহল বড়মাছুয়া স্টীমার সার্ভিস বন্ধ করে অন্যত্র নেয়ার পায়তারা চালাচ্ছেন। তারই ফলশ্রুতিতে এ ঘাটে স্টীমার সার্ভিস বন্ধ হয়ে গেছে বলে অনেকেই মনে করেন।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার বলেন, যুগ-যুগ ধরে বড়মাছুয়া ঘাটে চলে আসা স্টীমার সার্ভিস হঠাৎ বন্ধ হওয়ায় প্রতিদিনই ঘাটে এসে দূর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তিনি যাত্রী দূর্ভোগ লাঘবে স্টীমার সার্ভিস চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

    মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, তিনি যাত্রী দূর্ভোগ লাঘবে তথা জনগণের কল্যাণে স্টীমার সার্ভিস চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

    বিআইডব্লিউটিসি পরিচালক (বানিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ঢাকা-মোড়েলগঞ্জ স্টিমার সার্ভিসের প্রতি ট্রিপে লোকসান হবার কারনে আপাতত এ পথে স্টিমার সার্ভিস  বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ