বরিশালে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গরিব দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
শুক্রবার সকাল ১১ টায় নগরীর বান্দ রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন তিনি।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ২শ বান ঢেউটিন ও মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এইচকেআর